ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৯ জানুয়ারি ২০২৫ ১০:২৯



রাজধানীতে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৯ জানুয়ারি ২০২৫ ১০:২৯

রাজধানীতে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ব্যাংক কলোনি এলাকার আদর্শ গলির একটি বাসা থেকে মো. সিফাত (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে। বর্তমানে পরিবারের সাথে খিলগাঁও এর বাসায় ভাড়া থাকত। সে গ্রিল মিস্ত্রির কাজ করত বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টা নাগাদ অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে খিলগাঁওয়ের ব্যাংক কলোনি আদর্শ গলির ৪২১/২ নং বাসার নিচ তলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের হুকের সাথে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত অচেতন দেহ উদ্ধার করি। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।’

এসআই আরও জানান, নিহতের পরিবারের সদস্যের সাথে কথা বলে আমরা জানতে পারি পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই ইমরান।

/এসবি