ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫২



আ. লীগ নেতা নোয়াব আলী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫২

আ. লীগ নেতা নোয়াব আলী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, আনোয়ারা থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসবি