ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ নভেম্বর ২০২৫ ০৯:১৩



হাইকোর্ট এলাকায় ড্রামে মিলল খণ্ডিত মরদেহ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ নভেম্বর ২০২৫ ০৯:১৩

হাইকোর্ট এলাকায় ড্রামে মিলল খণ্ডিত মরদেহ

ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট এলাকায় ড্রামের ভেতর থেকে একটি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে মরদেহসহ ড্রামটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ, অন্যটিতে চাল পাওয়া গেছে। লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে, তবে অসংখ্য টুকরা হয়ে গেছে।’

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

/এসবি