কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ মে ২০২২ ১১:৫২
প্রতীকী ছবি
করোনাভাইরাস
পিছু না ছাড়লেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা করছে মানুষ। দেশ-বিদেশে
বেড়াতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন ভ্রমণপিপাসুরা। গণটিকাদান শুরু হওয়ার পর অনেক দেশই
ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। এই সময়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয়ে
খেয়াল রাখা জরুরি-
পাসপোর্টের
মেয়াদ ফুরায়নি তো?
দীর্ঘ দুই
বছর পাসপোর্টের দরকার পড়েনি। অনেকের পাসপোর্টই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই বিদেশে ভ্রমণ
পরিকল্পনা করার আগে পাসপোর্টে চোখ বুলিয়ে নিন।
গন্তব্যে
কোভিড পরিস্থিতি কেমন
অনেক দেশ
ধীরে ধীরে নিউ নরমাল সময়ের মধ্য দিয়ে গেলেও কোথাও কোথাও পরিস্থিতি এখনও নাজুক। সেসব
দেশে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কাজেই বিদেশে ভ্রমণের আগে সে দেশের পরিস্থিতি
জেনে নেওয়া জরুরি।
পিকটাইমে
ভ্রমণে না যাওয়া
যেকোনো দেশের
বিশেষ জায়গাগুলোতে, যেখানে সাধারণত পর্যটক সমাগম বেশি হয়- সেসব স্থান এড়িয়ে চলাই নিরাপদ।
কিছু জায়গা রয়েছে, যেখানে বিশেষ দিন বা বিশেষ উপলক্ষে বিপুল পর্যটকের সমাগম হয়। সেসব
দিন বা উপলক্ষ বাদ দিলে ভ্রমণ স্বস্তিদায়ক হতে পারে।
ভ্রমণের
আগে-পরে কোভিড টেস্ট
আপনি ঘুরতে
যাওয়ার অন্তত একদিন আগে কোভিড টেস্ট করিয়ে নিন। আর ফেরার পরেও এই পরীক্ষা করতে ভুলবেন
না। নিরাপদ থাকতে নিজের স্বাস্থ্যে নজর দিন।
সুরক্ষা
সরঞ্জাম নিয়েছেন তো?
ভ্রমণকালে
অবশ্যই মাস্ক ও স্যনিটাইজার সঙ্গে রাখতে হবে। বিশেষ করে জনবহুল এলাকায় অবস্থান করলে
কিছুক্ষণ পর পর এগুলো অবশ্যই ব্যাবহার করতে হবে।
নিরাপদ
দূরত্ব বজায় রাখা
দর্শনার্থীদের
থেকে যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। তা নাহলে সংক্রমিত হওয়ার
ঝুঁকি বাড়বে।
স্পর্শে
সচেতন থাকা
ভ্রমণকালে
স্পর্শের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। বিমান, বাস, ট্রেন বা অন্যান্য পাবলিক যানবাহনে
চলার সময় সতর্ক থাকতে হবে। যথাসম্ভব ডিজিটাল লেনদেন করাই ভালো। তবে এটিএম কার্ড বা
অন্যান্য কার্ড ব্যাবহার করার পর স্যানিটাইজ করে নিতে হবে। সঙ্গে গ্লাভস রাখতে হবে।
স্বাস্থ্যকর্মীর
সঙ্গে যোগাযোগ রাখা
বিদেশ ভ্রমণের
আগেই দেশের কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখলে সুবিধা
হবে। শারীরিকভাবে খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে তখন প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা
সহজ হবে।
এসবি/আরআর