নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ জানুয়ারি ২০২৩ ০৩:৫১
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
সিরাজগঞ্জ
জেলা সমিতির নির্বাচনে এস আর তালুকদার ও সৈয়দ মনিরুজ্জামান পরিষদের পূর্ণ প্যানেল জয়লাভ
করেছে।
রাজধানীর
মিরপুর ২ নম্বরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা সমিতির স্থায়ী ভবনে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) প্রথমবারের মতো এই নির্বাচন
অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আবু সাইদ
বেসরকারিভাবে ঘোষণা দেন।
নির্বাচনে
মুক্তিযোদ্ধা মো. আলী আকবর হায়দার ও মুক্তিযোদ্ধা
মো. আব্দুস ছাত্তার প্যানেল এবং এস আর তালুকদার ও সৈয়দ মনিরুজ্জামান প্যানেল নির্বাচনে
অংশ নেয়। জেলা ও উপজেলাসহ সদস্যসহ ১৫ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
সংগঠনটিতে
১ হাজার ৮০০ সদস্যের মধ্যে ১ হাজার ২২৩ জন ভোট দেন।
এতে এস আর
তালুকদার সভাপতি পদে ৬৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা
আলী আকবর হায়দার ৪০৩ ভোট পান।
জ্যেষ্ঠ সভাপতি পদে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ৫৮৫ ভোট। সহ-সভাপতি-১ আনোয়ার হোসেন পেয়েছেন
৫৯৪ ভোট। সহ-সভাপতি-২ নাসিরউদ্দিন বাদল ৫৮৪ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি-৩
মো. মুনজুর হাসান ভূঁইয়া পেয়েছেন ৬১৬ ভোট। সহ-সভাপতি-৪ মো. জহুরুল ইসলাম (মিল্টন)
৬৫৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক
সৈয়দ মনিরুজ্জামান ৬৪৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
পেয়েছেন ৩৫৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে শাহীন কামাল ৫৯৬ ভোট পেয়ে মতিন খানকে
হারান।
যুগ্ম সাধারণ
সম্পাদক-২ পদে আব্দুল আওয়ালকে হারান ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে
কেন্দ্রীয় যুবলীগের উপ-শিল্প ও বাণিজ্যিকবিষয়ক সম্পাদক ফিরোজ আল-আমীন। তিনি সর্বোচ্চ
৬৭৯ ভোট পান।
অর্থ সম্পাদক
নবী নেওয়াজ খান বিনু পান ৬৫৫ ভোট। সহ-অর্থ
সম্পাদক আব্দুল লতিফ বুলবুল ৬২৪, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রনি ৫৬৮, সহ-সাংগঠনিক
সম্পাদক সিরাজুল ইসলাম রাজু ৬১২, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান ৫৭৫, সহ-প্রচার
ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ( প্রতীক মাহমুদ) ৬২০ ভোট পেয়ে জয়লাভ করেন।
এ ছাড়া সম্পাদকে
৩০ জন, উপজেলাভিত্তিক ১০ ও জেলাভিত্তিক সদস্যপদে ১০ সদস্য প্রার্থী জয়লাভ করেন।
এনআই/এআর/এইচআই