নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ জানুয়ারি ২০২৩ ০৩:৪৯



গোলপাতা গাছের রস থেকে তৈরি হচ্ছে গুড়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ জানুয়ারি ২০২৩ ০৩:৪৯


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

গোলগাছ বা গোলপাতা গাছ প্রকৃতিনির্ভর পাম জাতীয় উদ্ভিদ। গাছটি নামে গোলগাছ হলেও দেখতে আসলে গোল নয়। কিছুটা নারিকেল গাছের ডালপালার মতো। নোনা পানিতে গাছটির জন্ম, সব অঙ্গ-প্রত্যঙ্গও নোনা। তবে এর ডগা থেকে বের হয়ে আসে মিষ্টি রস। সেই রস দিয়ে তৈরি হয় গুড়।