নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ জানুয়ারি ২০২৩ ০৩:৩৭



পীরগঞ্জের ‘অরেঞ্জ ভ্যালি’তে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ জানুয়ারি ২০২৩ ০৩:৩৭


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

স্বাদে আর গন্ধে অতুলনীয় দার্জিলিং জাতের কমলা। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে বড় বড় কমলা। এমন অপরূপ দৃশ্য দেখতে শীত উপেক্ষা করে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অরেঞ্জ ভ্যালিতে। ভারতীয় দার্জিলিং জাতের এ কমলার চাষ করছেন আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল নামে এক চাষি।