নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৬ জানুয়ারি ২০২৩ ০৩:১৯



দিনাজপুরের রাবার ড্যাম বদলে দিয়েছে কৃষকদের জীবন

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৬ জানুয়ারি ২০২৩ ০৩:১৯


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

দিনাজপুরে স্থাপিত দেশের বৃহত্তম রাবার ড্যামটি বদলে দিয়েছে দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কৃষকদের জীবন। এ রাবার ড্যামের পানি দিয়ে দুটি উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বোরোসহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। এ প্রকল্পটির মাধ্যমে শুষ্ক মৌসুমে অল্পখরচে কৃষিকাজে সেচ দেওয়া হচ্ছে। সমবায় সমিতির মাধ্যমে মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় মানুষদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে।