নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ জানুয়ারি ২০২৩ ০৪:৪৩



কফিতে বাংলাদেশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ জানুয়ারি ২০২৩ ০৪:৪৩


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

বাংলাদেশে কফির বার্ষিক চাহিদা বাড়ছে ১০ থেকে ১২ শতাংশ হারে বাড়ছে। কৃষি তথ্য সার্ভিস এআইএসের তথ্যমতে, ২০১৮ সালে বাংলাদেশ কফি আমদানি করে ৮৫৫ টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে দেশের চাহিদার প্রায় ৯৫ শতাংশ পূরণ করা হচ্ছে আমদানি কফি দিয়ে। বাকী ৫ শতাংশ দেশে উৎপাদিত হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে দেশে ১১৮ হেক্টর জমিতে কফি উৎপাদন হয়েছে প্রায় ৫৬ টন।