নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ জানুয়ারি ২০২৩ ০৩:২৮



পাইকারি বাজার থেকে বের হলেই সবজির দাম বেড়ে যায় ২০ থেকে ২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ জানুয়ারি ২০২৩ ০৩:২৮


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি বাজারের এক কিলোমিটারের মধ্যেই কাঁঠালবাগান খুচরা সবজির বাজার। স্বল্প এই দূরত্বে পরিবহন খরচ খুব বেশি হওয়ার কথা নয়। তবে এই দূরত্বে সবজির দাম কেজিতে বেড়ে যায় ২০ থেকে ২৫ টাকা। এই ২ বাজারের তফাৎ শুধু একটাই। তাহলো পাইকারি বাজার থেকে সর্বনিম্ন ৫ কেজি পণ্য কিনতে হবে। অন্যদিকে খুচরা বাজারে নিজের চাহিদা মতো কেনা যায়।