গাইবান্ধা সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ জানুয়ারি ২০২৩ ০৯:৫২



পত্রিকা দেখে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ গাইবান্ধার আলতাফ হোসেন

গাইবান্ধা সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ জানুয়ারি ২০২৩ ০৯:৫২


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

কৃষি গবেষণার উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে ভরা সূর্যমুখীর চাষে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষক আলতাফ হোসেন সরকার। জমির সূর্যমূখীর সবুজ গাছের এক একটি ফুল যেন হাসিমুখে সূর্যের দিকে আলো ছড়াচ্ছে। এবার ৫ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন তিনি। ইতোমধ্যেই গাছে ফুল ও বীজ আসা শুরু হয়েছে। আশপাশের এলাকা থেকে প্রকৃতির সৌন্দর্য পিয়াসু মানুষ এ সূর্যমুখী ফুলের দৃশ্য দেখতে ভিড় করছেন। এসব দর্শনার্থীর অনেকেই আবার স্মৃতি ধরে রাখতে ফুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।