ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ জানুয়ারি ২০২৩ ০৬:৩৫



পৃথিবীর যেসব স্থানে ২৪ ঘণ্টাই দিন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ জানুয়ারি ২০২৩ ০৬:৩৫

পৃথিবীর যেসব স্থানে ২৪ ঘণ্টাই দিন

ছবি: সংগৃহীত

পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে বছরের বিশেষ কিছু সময় সূর্য অস্ত যায় না। ভৌগোলিক অবস্থানের কারণে এমনটা ঘটে থাকে। সেসব দেশের বাসিন্দারা ২৪ ঘণ্টাই সূর্যের আলোতে থাকে। এ সময় তারা ঘড়ির টাইম দেখে দৈনন্দিন কাজ করে থাকেন।  

চলুন জেনে নেই এমন কয়েকটি দেশ সম্পর্কে।

কানাডা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। কানাডার বেশ কয়েকটি অংশ সারা বছর তুষারে ঢাকা থাকে। কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে অবস্থিত একটি শহর নুনাভুট। এই শহরে টানা দুই মাস সূর্য অস্ত যায় না।

ফিনল্যান্ড

ফিনল্যান্ডকে বলা হয় হ্রদ ও দ্বীপের দেশ। গ্রীষ্মকালে এই দেশের বেশির ভাগ অংশেই ৭৩ দিনের জন্য একটানা সরাসরি সূর্যকে দেখা যায়। তার মানে এই ৭৩ দিনে কখনোই রাতের অন্ধকার নেমে আসে না।  

নরওয়ে

আর্কটিক অঞ্চলের দেশ নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ। নরওয়েতে প্রতিবছর মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রায় ৭৬ দিন সূর্য অস্ত যায় না। নরওয়ের শহর স্যালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত একটানা সূর্য অস্ত যায় না।

আইসল্যান্ড

আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ। প্রতিবছর এই দ্বীপে জুন মাসে সূর্য অস্ত যায় না। ২৪ ঘণ্টাই সূর্য উদীয়মান থাকে।

সুইডেন

সুইডেনেও রয়েছে এমন চিত্র। মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে সূর্য রাত ১২টার দিকে অস্ত যায়। আবার ভোর সাড়ে ৪টায় উদয় হয়।

আলাস্কা

আর্কটিক সার্কেলের আরেকটি দেশ হলো আলাস্কা। আর এই আলাস্কার উত্তর অংশের সবচেয়ে বড় শহর ব্যারো। যার অন্য নাম উটকিয়াগভিক। এখানে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য উদীয়মান থাকে। শীতকালে অর্থাৎ নভেম্বরের শুরুতে ১ মাস শুধু রাত থাকে। এই সময়কে বলা হয় পোলার নাইট। পোলার নাইট চলাকালে আলাস্কার এ অঞ্চলে তাপমাত্রা থাকে মাইনাস ৫ থেকে মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট। ঘড়ির কাঁটা মেনে রাতের দিকে কমে তাপমাত্রা থাকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট।

এসবি/এআর/এইচআই