গাইবান্ধা প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ মার্চ ২০২৩ ০৯:০৪
ছবি-বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
গাইবান্ধার একাধিক
স্থানে ঘাঘট নদের তীরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী বান্নি মেলা। দিনব্যাপী এই
মেলাকে ঘিরে নানা উৎসবের আমেজ দেখা গেছে।
এ উপলক্ষে আজ রবিবার (১৯
মার্চ) দিনব্যাপী গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর ঘাঘট নদীর পাড়ে সনাতন
ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। এছাড়া গোবিন্দগঞ্জের দরবস্ত
ইউনিয়নেও বারুনি মেলা অনুষ্ঠিত হয়।
দিন্যবাপী মেলায় মাটির
খেলনা, চারুকারু পণ্য, প্লাস্টিক সামগ্রী, গ্রামীণ মেলা সম্পর্কিত খাদ্য সামগ্রী
বিক্রয়ের জন্য দোকান বসে। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ
করতে এবং পণ্য সামগ্রী ক্রয়ের জন্য মেলায় ভীড় করে।
মেলার আয়োজকদের মধ্যে
বিনয় চন্দ্র নামের এ দর্শনার্থী বলেন, ‘প্রতিবছর ফাল্গুন মাসের শেষে এবং চৈত্র
মাসের প্রথমে কৃষ্ণ পক্ষের তিথি অনুসারে নির্দিষ্ট দিনে এই বান্নির মেলা অনুষ্ঠিত
হয়।’
গাইবান্ধা পুলিশ সুপার
মো. কামালা হোসেন বলেন, ‘জেলার কয়েকটি বান্নি মেলা সুষ্ঠুভাবে করার লক্ষ্যে পুলিশ
সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। মেলায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেবি/