মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ আগস্ট ২০২৩ ০৯:২৬



কমলগঞ্জে নামাজরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ আগস্ট ২০২৩ ০৯:২৬

কমলগঞ্জে নামাজরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

ছবি: মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে নামাজরত অবস্থায় কুলাউড়া চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ আগস্ট) উপজেলার মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজরত অবস্থায় তিনি মারা যান।

ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন এ তথ্য জানান।

নিহত জয়নাল আবেদীন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা। তিনি কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জানা যায়, জয়নার আবেদীন তারই এক আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হয়ে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে যান। জুম্মার নামাজ আদায়ের জন্য মুন্সিবাজার জামে মসজিদে প্রবেশ করেন। নামাজ আদায়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে মসজিদের ফ্লোরে পড়ে যান। সেখান থেকে দ্রুত মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমদুদ হোসেন জানান, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের কর্মদক্ষতায় ২০১৬ সালে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করে। তার স্ত্রী নুরজাহান বেগম ব্রাহ্মণবাজার ইউনিয়নের মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জিএম/