নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৯



আ. লীগের নির্বাচন ইশতেহার প্রণয়নে উপকমিটি গঠন
আব্দুর রাজ্জাক আহ্বায়ক, সেলিম সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৯

আব্দুর রাজ্জাক আহ্বায়ক, সেলিম সদস্য সচিব

ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়নে উপকমিটি গঠন হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব হয়েছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।

নবগঠিত নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব সেলিম মাহমুদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক যাবার আগে এ কমিটির অনুমোদন দেন। আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, উপকমিটিতে গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা রয়েছেন। উপকমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন- মশিউর রহমান, অনুপম সেন, খন্দকার বজলুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিক, সাত্তার মণ্ডল, শামসুল আলম, দীপু মনি, হাছান মাহমুদ, সাজ্জাদুল হাসান, বিপ্লব বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ওয়াসিকা আয়েশা খান, শ ম রেজাউল করিম, মোহাম্মদ এ আরাফাত, মাহফুজুর রহমান, মাকসুদ কামাল, সাদেকা হালিম, জুনায়েদ আহমেদ পলক, সায়েম খান, শেখর দত্ত, খায়রুল হোসেন, তারানা হালিম।

এসএ/