ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ ডিসেম্বর ২০২৩ ০৫:০৪



বিমান সফরে ‘এয়ারপ্লেন মোড’ চালু করা জরুরি কেন!

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ ডিসেম্বর ২০২৩ ০৫:০৪

বিমান সফরে ‘এয়ারপ্লেন মোড’ চালু করা জরুরি কেন!

ছবি : সংগৃহীত

বিমান সফরে ফোনের এয়ারপ্লেন মোড চালু করতে হয়। অনেকেই তা ভুলে যান। তবে বিমানসেবিকারা বার বারই সেটা মনে করিয়ে দেন। বিমানে যারা ঘন ঘন যাতায়াত করেন, এই বিষয়টির সঙ্গে তারা অভ্যস্ত। তবে অনেকেই এর কারণ ও কার্যকারিতা সম্পর্কে অবগত নন। 

এয়ারপ্লেন মোড চালু করছেন মানে ফোন সব ধরনের সিগন্যাল গ্রহণ করা বন্ধ করে দেবে। এর ফলে কোনও ফোনকল বা মেসেজ আসবে না। বিমান সফরের সময়ে মোবাইল চালু করে রাখলে বিমানের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে। মোবাইলে ফ্লাইট মোড চালু না থাকলে বিমানচালকের সমস্যা হতে পারে।

প্লেন চালানোর সময়ে পাইলট সর্বদা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন। এ পরিস্থিতিতে আপনি যদি ফ্লাইট মোড চালু না করেন, পাইলটদের জন্য সমস্যা দেখা দিতে পারে। মোবাইল ফোনের সংকেত বিমানের যোগাযোগ ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। যে কারণে বিমান ভুল পথে যাওয়া বা কোনও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

পাশাপাশি মোবাইল চালু থাকলে এখান থেকে নির্গত তরঙ্গ অন্যান্য স্থানের সঙ্গে সংযোগ করতে শুরু করে। এই পরিস্থিতিতে বিমানের রেডিয়ো স্টেশনের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বিমানে উঠেই ফ্লাইট মোড চালু করে দেওয়া জরুরি।

এয়ারপ্লেন মোড চালু থাকলে ওয়াইফাইও বন্ধ হয়ে যায়। তবে এয়ারপ্লেন মোড অবস্থায় যদি ওয়াইফাই পেতে চান, তা হলে ওয়াইফাই ফিচারটি চালু করে রাখতে হবে। ফলে ফোনে এরোপ্লেন মোড চালু থাকলেও নেট ব্যবহার করতে পারবেন।

সূত্র: আনন্দবাজার

জেডএস/