ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ ডিসেম্বর ২০২৩ ০৪:৩৮



নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন শেরপুর মহিলা আ. লীগ সভাপতি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ ডিসেম্বর ২০২৩ ০৪:৩৮

নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন শেরপুর মহিলা আ. লীগ সভাপতি

ছবি: সংগৃহীত

শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল বলেছেন, '২০০৯ সালে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছিলাম। সেদিন আমাদের ভোটের মূল্যায়ন হয়েছিল। তবে ২০১৪২০১৮ সালে কোন ভোট হয়নি, অটো পাশ দিয়ে আমাদের এমপি হয়েছেন।'
শুক্রবার (২২ ডিসেম্বর) শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নির্বাচনী প্রচারণার তিনি এসব কথা বলেন।
বিশ্ব নেতাদের কাছে শেখ হাসিনা জবাবদিহিতার মধ্যে পড়ে গিয়েছেন জানিয়ে শামসুন্নাহার কামাল আরো বলেন, 'বিশ্ব নেতারা বলেছেন শেখ হাসিনা তোমার দেশে ভোট হয় না। তোমার দেশে এবার ভোট দিতে হবে, ভোট যদি না হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে ভোট হতে হবে।'
শামসুন্নাহার কামাল বলেন, এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর করতে শেখ হাসিনা এবার দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ দিয়েছেন।
উক্ত নির্বাচনী প্রচারণায় আরো বক্তব্য রাখেন শেরপুর উপজেলা চেয়ারম্যান ও শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু প্রমূখ।
এমএইচ/