ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ জানুয়ারি ২০২৪ ১০:২৯
ছবিঃ সংগৃহীত
স্মার্ট
বাংলাদেশ গড়তে সবাইকে ভোটের আহ্বান জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন
সিরাজগঞ্জ-১ (কাজিপুর-আংশিক সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের পুত্র প্রকৌশলী
তানভীর শাকিল জয়।
রোববার
(৭ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে কাজিপুর উপজেলার বেড়িপোটল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন।
জঙ্গিবাদ
ও সন্ত্রাসমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের
আহ্বান জানিয়ে নৌকার প্রার্থী তানভীর শাকিল জয় বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের
নির্দেশ দিয়েছেন অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে। এখানে সব প্রার্থী তাদের ভোটার
ও সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ উৎসব মুখর
পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। আমার দাদা শহীদ এম মনসুর আলীর জন্মভূমির মানুষ
আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।’
তানভীর শাকিল জয় বলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-আংশিক সদর) আসনের মানুষের সুখে দুঃখে আমার বাবা প্রয়াত
জননেতা মোহাম্মদ নাসিম সবসময় পাশে ছিলেন, আমিও সবসময় পাশে থেকে তাদের কল্যাণে কাজ
করছি। কাজীপুরবাসীর পাশে আছি থাকবো। এবারও কাজিপুরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন
বলে আমি শতভাগ আশাবাদী।’