নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৭ জানুয়ারি ২০২৪ ১০:৪৬



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- সিরাজগঞ্জ ১
পৌনে তিন লাখ ভোটের ব্যবধানে জিতলেন জয়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৭ জানুয়ারি ২০২৪ ১০:৪৬

পৌনে তিন লাখ ভোটের ব্যবধানে জিতলেন জয়

ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ আসনে (কাজিপুর ও সদরের একাংশ) পৌনে তিন লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী নাসিমপুত্র তানভীর শাকিল জয়।

রবিবার (৭ জানুয়ারি) রাত নয়টায় এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।

মোট ১৭৩ টি কেন্দ্রের বেসরকারি প্রাপ্ত ফলাফলে জানা গেছে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ২ লক্ষা ৭৮ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে জহুরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট। এছাড়া জাসদের সাইফুল ইসলাম মশাল প্রতীকে পেয়েছেন ৬০৫ ভোট এবং বিএনএম প্রার্থী সবুজ মন্ডল পেয়েছেন ৫৭১ ভোট।

নির্বাচনে ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ৬৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার হাজার ১১৫ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৯৯ হাজার ৫৫৫ জন।

আরকে/