ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ জানুয়ারি ২০২৪ ১১:৪৭
ছবি: সংগৃহীত
অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে
ভর্তি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরওয়ার ফারুকী। বর্তমানে
তিনি আইসিইউতে রয়েছেন।
মোস্তফা সরওয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ
তিশা সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি জানান, আজ সন্ধ্যা থেকে মোস্তফা
একটু অসুস্থ। চিকিৎসকের কাছে নিতেই বললো এনজিওগ্রাম করাতে, করা হলো। ছোট একটা ব্রেইনস্ট্রোক
হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে রয়েছে। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া
করবেন।
দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে নির্মাণ কাজের
সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা।
এসএএল/