ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ জুন ২০২৪ ১২:৫৩
ছবি: সংগৃহীত
নেত্রকোনায়
জঙ্গি আস্তানায় সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের এন্টিটেরিজম
ইউনিট। রোববার (৯ জুন) সদর উপজেলার কাইলাটি ভাসাপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে
অভিযান শুরু করে পুলিশ।
এন্টিটেরিজম
ইউনিট এর পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, বাড়িটির ভেতরের এখনও অভিযান চলছে। তিনি
জানান, সেখানে জঙ্গি প্রশিক্ষণ ও তাদের তৎপরতার জন্য বিভিন্ন সরঞ্জাম রয়েছে। পুলিশ
সুপার আরও জানান, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এর
আগে শনিবার (৮ জুন) দুপুর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কাইলাটি ইউনিয়নের
ভাসাপাড়া এলাকায় চারদিকে উঁচু প্রাচীর ঘেরা দ্বিতল বাড়িটির চারপাশে অবস্থান নেয় পুলিশের
একটি দল। তাদের ধারণা, ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র ও বোমা
থাকতে পারে। এরই মধ্যে কিছু সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
নেত্রকোণার
পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানিয়েছেন, বাড়ির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল
মান্নান। বাড়িটি দুই বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেয়া হয়েছে।
এমএইচ/