ফরিদপুর সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৯ জুলাই ২০২৪ ০৫:৫২



ফরিদপুরে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

ফরিদপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৯ জুলাই ২০২৪ ০৫:৫২

ফরিদপুরে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুরে পরীক্ষা চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিস্কৃত পরিক্ষার্থীরা মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় ও অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এসএ/