ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ নভেম্বর ২০২৪ ০৮:৩১



‘স্বাধীন দেশে’ হতাশ চমক!

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ নভেম্বর ২০২৪ ০৮:৩১

‘স্বাধীন দেশে’ হতাশ চমক!

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি জানিয়েছেন, জীবন দিয়েও দেশে পরিবর্তন ঘটানো সম্ভব নয়।

প্রায়ই দেশ ও সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন অভিনেত্রী। সরকার পতনের পক্ষে নানা পোস্ট দিয়েছেন। তবে স্বাধীন দেশে এবার হতাশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) চমক তার ফেসবুক পেজে লেখেন, অতপর মা বুঝাইয়া কহিলো ‘বোবার কোনো শত্রু নাই , তাই ভালো , চুপ থাকাই ।’

এরপরই হাতজোর করার ইমোজি দিয়ে চমক লেখেন, দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!

 চমকের ফেসবুক পেজ স্ক্রল করে দেখা যায়, নিয়মিত স্বাধীন দেশে হতাশা ভরা পোস্টই দিচ্ছেন অভিনেত্রী।

৩ নভেম্বর অভিনেত্রী তার পেজে লিখেছেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। এরপরই চমক সে পোস্টে লেখেন, আল্লাহ আমাদের রক্ষা করো।

৩ নভেম্বর আরও একটি স্ট্যাটাসে চমক লিখেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।’

এসব স্ট্যাটাসের মন্তব্যের ঘরে রয়েছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ অভিনেত্রী চমকের কথায় সহমত পোষণ করছেন। আবার কেউ চমককে কটাক্ষ করে বলছেন, ডাবল মিনিংয়ের আশ্রয় নিয়ে লাভ নেই, আগে নিজে ঠিক হন।

এসএ/