ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ নভেম্বর ২০২৪ ১০:৪৩



চট্টগ্রামে প্রথম আলোর কার্যালয়ে হামলার চেষ্টা, ছিলেন বৈষম্যবিরোধী ছাত্ররা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ নভেম্বর ২০২৪ ১০:৪৩

চট্টগ্রামে প্রথম আলোর কার্যালয়ে হামলার চেষ্টা,  ছিলেন বৈষম্যবিরোধী ছাত্ররা

ছবি: সংগৃহীত

দৈনিক প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। রোববার রাত ৮টার দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল করে প্রবর্তক মোড়ে জড়ো হয়। তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই স্থান ছেড়ে যায় তারা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তারেক আজিজ বলেন, মিছিলকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও ছিলেন। তাদের সঙ্গে অপরিচিত অনেককেও দেখা গেছে।

এসএ/