ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৪



রাজধানীতে হাত পা-বাঁধা অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৪

রাজধানীতে হাত পা-বাঁধা অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নাম এক ব্যবসায়ীর হাত-বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, নরসিংদী জেলা বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামের শামচুল ইসলামের বড় ছেলে নজরুল ইসলাম। বর্তমানে তিনি চকবাজারের পোস্তা এলাকার ৬৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের ভাই তৌহিদুল ইসলাম তাপস বলেন, ‘আমার ভাইয়ের প্লাস্টিকের ডাইস কারখানা রয়েছে। গত ৩/৪ দিন আগে আমার আমার ভাবি ও তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে আমার বোনের বাসা নরসিংদীতে বেড়াতে যান। তার পরে থেকে ভাই বাসায় একা থাকত। গত সোমবার রাত দশটার দিকে কারখানা থেকে বাসায় চলে আসে। তারপরে আমার ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাই। পরে আমার ভাইয়ের বাসায় লোক পাঠাইলে বাসায় তালা লাগানো দেখলে সে চলে যায় কারখানায় এসে বলে বাসায় তালা দেওয়া রয়েছে। আমার পরে আমার ভাতিজা নরসিংদী থেকে বাসার চাবি নিয়ে আসে। তালা খুলে সে (ভাতিজা) দেখতে পায় তার বাবার রক্তাক্ত মরদেহ বিছানার উপরে হাত-পা বাঁধা ও লিঙ্গ কর্তন অবস্থায় পড়ে আছে। কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে তা আমরা জানি না।’

ওসি মো. রেজাউল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ হাত-পা বাঁধা ও লিঙ্গ কর্তন অবস্থায় বিছানার উপর থেকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো জানান, ‘মরদেহ উদ্ধারের পরে সিআইডির ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে ঘটনার আলামত সংগ্রহ করে। পুলিশ সিসি ফুটেজ সংগ্রহ করছে এবং তদন্ত করছে এখন পর্যন্ত এই মামলায় কোন অগ্রগতি নেই। এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে দ্রুতই আইনে আওতায় আনা হবে।’

/এসবি