ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৯



দখলদার ইউনূস বাহিনীর বিরুদ্ধে 'জয় বাংলার' লড়াই চলবে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৯

দখলদার ইউনূস বাহিনীর বিরুদ্ধে 'জয় বাংলার' লড়াই চলবে

ছবি: সংগৃহীত

দখলদার ইউনূস বাহিনীর বিরুদ্ধে 'জয় বাংলার' লড়াই চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।  যে কোন মূল্যে ছাত্রলীগ নেতা মাসুদ রানা ও কর্মী রায়হান হত্যাকাণ্ডের জন্য ইউনূস বাহিনীর বিচার বাংলার মাটিতে নিশ্চিত করা হবেই হবে।

বুধবার ছাত্রলীগ ‍সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে এ মন্তব্য করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, দখলদার ইউনূস বাহিনী কর্তৃক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত, নিয়ত রক্তাক্ত এর প্রতিটি ধূলিকণা। ইউনূস বাহিনীর লেলিয়ে দেয়া হায়েনার প্রকাশ্য আক্রমণে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রনিক বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং বাংলাদেশ ছাত্রলীগ, নাচোল উপজেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর কর্মী রায়হান গতকাল রাতে নাচোল উপজেলার, ফতেপুর ইউনিয়নের, মল্লিকপুর বাজারে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে।


বাঙালির মুক্তি সংগ্রামের স্লোগান 'জয় বাংলা' লেখার অপরাধে মাসুদ ও রায়হানকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জঙ্গি-মৌলবাদী গোষ্ঠীর 'প্রধান উপদেষ্টা' ইউনূস বাংলাদেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসনকে 'মবের মুল্লুক' আর 'মগের মুল্লুকে' পরিণত করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ মাসুদ ও রায়হানের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছে, যে কোন মূল্যে এই হত্যাকাণ্ডের জন্য ইউনূস বাহিনীর বিচার বাংলার মাটিতে নিশ্চিত করা হবেই হবে।

/এসবি