ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২০
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২০
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা। চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ এশার
নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন মুসল্লিরা। ভোর রাত থেকে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা
রাখবেন।
এদিকে সৌদি
আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশে আজ থেকেই রমজান মাস শুরু হয়েছে। দেশগুলোতে
গতকাল মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার প্রথম রোজা রাখেন মুসল্লিরা।
/এসবি