ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩৪
ছবি: সংগৃহীত
৬৯০ জন বিসিএস
সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে
সরকার। বুধবার (২৭ সেপ্টেম্বর) একাধিক বিষয়ের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন
জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে
এবারও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিষয়ভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে।
এ আদেশ অবিলম্বে
কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
পদোন্নতি
পেয়ে সহযোগী অধ্যাপক হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অর্থনীতির ৪০ জন, আরবি
ও ইসলামি শিক্ষার ২২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩৭ জন, ইংরেজির ৫৯ জন, ইতিহাসের
৩৫ জন, উদ্ভিদবিদ্যার ৩৫ জন, কৃষিবিজ্ঞানের দুইজন, গার্হস্থ্য অর্থনীতির দুইজন, গণিতের
৩২ জন, দর্শনের ৩২ জন, পদার্থবিদ্যর ৩৫ জন, পরিসংখ্যানের চারজন, প্রাণিবিদ্যার ৩৬ জন,
বাংলার ৫৯ জন, ব্যবস্থাপনার ৪৭ জন, ভূগোলের ১৪ জন, মনোবিজ্ঞানের সাতজন, রসায়নের ৪০
জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৬ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের ১৫ জন, সংস্কৃতের একজন,
হিসাববিজ্ঞানের ৪৭ জন, ইসলামি আদর্শ (টিটিসি) একজন, ইংরেজি (টিটিসি) একজন, ইতিহাসের
(টিটিসি) একজন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের (টিটিসি) একজন, গণিতের (টিটিসি) একজন,
প্রফেশনাল ইথিক্সের (টিটিসি) একজন, বাংলার (টিটিসি) একজন, ভূগোলের (টিটিসি) একজন, রাষ্ট্রবিজ্ঞানের
(টিটিসি) একজন এবং বিজ্ঞানের (টিটিসি) একজন রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়
জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও
উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদের
দায়িত্ব পালন করবেন।
মাধ্যমিক
ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও
যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ইনসিটু বা সংযুক্ত সহযোগী অধ্যাপকরা মাধ্যমিক
ও উচ্চ অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা
প্রাপ্য হবেন।
প্রসঙ্গত,
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন
করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। পদোন্নতি নিয়েও তাদের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। বিসিএস
সাধারণ শিক্ষা সমিতি তাদের পাঁচ দফা দাবিতে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি
পালন করার কর্মসূচি আছে শিক্ষক সমিতির।
এসএ/