ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ নভেম্বর ২০২৩ ০৯:১১



সিইসির সঙ্গে ফের বৈঠকে বসতে চিঠি দিয়েছে ইইউ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ নভেম্বর ২০২৩ ০৯:১১

সিইসির সঙ্গে ফের বৈঠকে বসতে চিঠি দিয়েছে ইইউ

নির্বাচন কমিশনের লোগো ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আবারও বৈঠক করতে চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (২২ নভেম্বর) এ আগ্রহের কথা জানিয়ে সিইসির কাছে চিঠি পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

চিঠিতে ইইউ রাষ্ট্রদূত লেখেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যেই আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আপনাদের প্রশংসা করি।

চিঠিতে আরও জানানো হয়, আশা করি, আগামী সপ্তাহে ইইউ মিশন প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় আপনার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।

এর আগে, গত ১৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোসহ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়।

এসএ/