নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ নভেম্বর ২০২৩ ০৪:৩০



আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তানভীর শাকিল জয়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ নভেম্বর ২০২৩ ০৪:৩০

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তানভীর শাকিল জয়

তানভীর শাকিল জয়। ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সিরাজগঞ্জ-১ আসন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর শাকিল জয়

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩০০ আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে তানভীর শাকিল জয়  সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তানভীর শাকিল জয় প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র এবং জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলীর দৌহিত্র। এর আগেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এসএ/