ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ জুন ২০২৪ ০৬:৫৮
ফাইল ছবি।
ঈদুল আজহা
ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১৭ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত।
প্রাথমিক
ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
স্ব স্ব প্রতিষ্ঠানে এরই মধ্যে নোটিশ দিয়েছে।
রাজধানীর
কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন থেকে
২ জুলাই জুন পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ থাকবে।
মাধ্যমিক
ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন,
গ্রীষ্মকালীন ছুটি নিয়ে আমাদের ভিন্ন চিন্তাভাবনা রয়েছে। তবে যেহেতু ঈদের ছুটি বৃহস্পতিবার
থেকে শুরু হয়ে যাবে, তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে কোনো কোনো প্রতিষ্ঠান
গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে, তা পরে জানিয়ে
দেওয়া হবে।
প্রাথমিক
শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মনীষ চাকমা বলেন, ‘স্কুলে
ছুটির বিষয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আমাদের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী
ছুটি চলবে। কোনো কারণে তা পরিবর্তন হলে সেক্ষেত্রে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হবে।’
এসএএল/