বগুড়া সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ নভেম্বর ২০২৪ ০২:৫৭



বগুড়ায় ২৩০৭ কেজি পলিথিন জব্দ

বগুড়া সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ নভেম্বর ২০২৪ ০২:৫৭

বগুড়ায় ২৩০৭ কেজি পলিথিন জব্দ

ছবি: সংগৃহীত

বগুড়ার শহরের বড়গোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৩০৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি সিয়াম ট্রেডার্স নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার বিকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। জেলা পুলিশের সদস্যরা এ অভিযান কার্যক্রমে সহায়তা করেন।  

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, "নিষিদ্ধ পলিথিন মজুদ, বিতরণ এবং বাণিজ্যিক পরিবহনের অভিযোগে সিয়াম ট্রেডার্সকে জরিমানা করা হয়েছে। এছাড়া ২ হাজার ৩০৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত চালানো হবে।" 

পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।