ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩২



পুলিশি নিরাপত্তায় বাসায় ফিরলেন ডিএজি এমরান

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩২

পুলিশি নিরাপত্তায় বাসায় ফিরলেন ডিএজি এমরান

ছবি : সংগৃহীত

আশ্রয় চেয়ে সপরিবারে ঢাকার মার্কিন দূতাবাসে হাজির হওয়া বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া পুলিশি নিরাপত্তায় রাজধানীর লালমাটিয়ার বাসায় ফিরেছেন। গ্রেপ্তারের শঙ্কা নেই বলে সরকারের তরফ থেকে দূতাবাসকে আশ্বস্ত করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা এমরানকে এ তথ্য জানালে তিনি বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

শুক্রবার রাত সোয়া ৮টায় এমরান আহম্মদ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দূতাবাসে অপেক্ষা করেছি। আমাকে গ্রেপ্তারের আশঙ্কা নেই বলে সরকারের পক্ষ থেকে দূতাবাসকে জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন। পরে পুলিশ এস্কট দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়েছে।’

এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, ‘দুই ঘণ্টা আগে পরিবার নিয়ে বরখাস্ত ডিএজি এমরান আহম্মদ ভূঁইয়া ঢাকার মার্কিন দূতাবাসে এসেছিলেন। কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন।’

আরকে/