জামালপুর সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১০ অক্টোবর ২০২৩ ০৪:৩০



বকশীগঞ্জে কাঁচা রাস্তায় দুর্ভোগ

জামালপুর সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১০ অক্টোবর ২০২৩ ০৪:৩০

বকশীগঞ্জে কাঁচা রাস্তায় দুর্ভোগ

ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের ৮টি গ্রামের মানুষ একমাত্র কাঁচা সড়কে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছে। সড়কটি পাকা না হওয়ায় জনসাধারণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই দুর্ভোগ কমছে না । বর্ষাকালে এই সড়কের চিত্র আরও খারপ।

বকশীগঞ্জ উপজেলার বাঁশকান্দা থেকে কায়স্থ পাড়া কাঁচা সড়কটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ হয়। গ্রামবাসীর চলাচল ছাড়াও পাশর্বতী শ্রীবরদী উপজেলার সঙ্গে সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই সড়ক। আট গ্রামের প্রায় ১০ হাজার লোকজনের যাতায়াতের একমাত্র সড়ক এটি। কিন্তু দীর্ঘ  ৩০ বছরের এই সড়কটি পাকা ও সংস্কার হয়নি। ফলে সড়কে অসংখ্য  খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে ছোট বড় কোনো যানবাহনই চলাচল করতে পারেনা। গ্রামবাসী বার বার সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি করে আসছে। 

এব্যাপারে স্থানীয় নীলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া বলেন, এলাকার মানুষের চলাচলের স্বার্থে সড়কটি পাকা করা জরুরি। বার বার বলাও হয়েছে। কিন্তু কাজ হয়নি।

নীলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, সড়কটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাকাকরণের তালিকাতেও আছে। বরাদ্ধ পেলেই কাজ বাস্তবায়ন শুরু হবে।

বকশীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শামছুল হক জানান, রাস্তাটি পাকাকরণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্ধ পেলেই কাজ শুরু হবে।

আরকে/