রাজশাহী সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১০ নভেম্বর ২০২৩ ০৮:০৫



রাজশাহীতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপন

রাজশাহী সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১০ নভেম্বর ২০২৩ ০৮:০৫

রাজশাহীতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপন

ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আক্যাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) রাজশাহী ব্রাঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে আইসিএমএবি রাজশাহী শাখার সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি প্রদর্শন  করা হয়। র‍্যালিটি আইসিএমএ, রাজশাহী শাখা, বনলতা কমার্শিয়াল এলাকা প্রদর্শন করে।

এসময় আইসিএমএবি রাজশাহী শাখার ছাত্রছাত্রীসহ উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আফসার আলী এফসিএমএ, অধ্যাপক মো. আখতার উদ্দিন এফসিএমএ, নিরঞ্জন চন্দ্র দেবনাথ এফসিএমএ ও এম ডি রাকার, মো. সোলায়মান বিন সায়েম এফসিএমএ, গণেশচন্দ্র এফসিএমএ, অদ্যাপক সাইফুদ্দিন, মামুন হোসেন এফসিএমএ প্রমুখ।

আরকে/