ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ নভেম্বর ২০২৪ ০৬:৪৫
ছবি: সংগৃহীত
মেটার অধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই প্ল্যাটফর্মের ব্যবহাকারীর সংখ্যা কয়েক শ কোটি। ফেসবুকে কোনো পোস্ট দিলে সেই পোস্টে সাত ধরনের রিঅ্যাকশন দেওয়া যায়। এগুলো হলো, লাইক, লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড এবং অ্যাংগ্রি। এগুলোই একটি পোস্টের মানদণ্ড। সাধারণত ফেসবুক পোস্টের ভিউ কত হয়েছে তা সুযোগ সরাসরি মেলে না। যদিও প্রোফেশনাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গিয়ে পোস্টের রিচ দেখার সুযোগ মেলে।
ফেসবুকের এক সাম্প্রতিক আপডেটে জানা গেছে, ভিউস বা কতজন একটি পোস্ট দেখেছেন, সেটাই হতে যাচ্ছে কন্টেন্টের গুণমান বিচারের প্রাথমিক মানদণ্ড।
সম্প্রতি এই পরিবর্তনের বিষয়ে একটি আনুষ্ঠানিক পোস্ট দিয়েছে ফেসবুক। ইনস্টাগ্রামে এর আগেই এই প্রক্রিয়া চালু হয়েছে।
এতদিন পর্যন্ত ভিউস বলতে মূলত 'ভিডিও দেখা' বোঝানো হলেও ফেসবুকের সব কন্টেন্টের ক্ষেত্রেই এটা এখন থেকে অনুসরণ করা হবে, যেমন ছবি, লিখিত পোস্ট ও অন্যান্য কন্টেন্ট।
রিলসের মতো ভিডিওর ক্ষেত্রে যতবার এই ভিডিও দেখা হবে, ততগুলো 'ভিউ' কাউন্ট করা হবে। অন্যান্য কন্টেন্টের ক্ষেত্রে যতবার সেটি কোন এক ইউজারের স্ক্রিনে দৃশ্যমান হবে, ততগুলো ভিউ কাউন্ট করা হবে। এ ক্ষেত্রে একই ইউজার বারবার একই কন্টেন্ট দেখলেও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে।
এসএ/