ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ নভেম্বর ২০২৪ ০৭:০১



৪০ টাকায় টিসিবির আলু কিনতে ভিড়

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ নভেম্বর ২০২৪ ০৭:০১

৪০ টাকায় টিসিবির আলু কিনতে ভিড়

ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস ধরেই চড়া আলুর দাম। এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বাজারের রাশ টানতে নিয়মিত পণ্যের সঙ্গে এবার তা ৪০ টাকায় বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। জনপ্রতি নেওয়া যাবে ৩ কেজি। ঢাকার ৫০টি পয়েন্টে আজ থেকে এ কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে। 

বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই। দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক  সরকারের সদিচ্ছা জরুরি। বাজারের সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবারাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার।

তিনি বলেন, সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া আলুতে স্বস্তি দিতেই ট্রাকসেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এই পণ্য। সরাবরাহ বাড়াতে কাজ করছে সরকার। প্রয়োজনে সংকট সমাধানে আমদানি করা হবে দেশের বাইরে থেকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণমানুষকে রক্ষা করতে নানা পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর। দুই কেজি তেল, ৫ কেজি চাল ও মশুর ডালের সাথে ৩ কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি। যার প্যাকেজ মূল্য ৫৬০ টাকা।

এছাড়া টিসিবির ট্রাকে যথারীতি ১০০ টাকা লিটার সয়াবিন, মসুর ৬০, ও চাল কেনা যাবে ৩০ টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের। 

রাজধানীর ৫০ পয়েন্টে চলছে টিসিবির এই কার্যক্রম। নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

এসএ/