ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৭
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় অভিযুক্ত ২৫ কর্মকর্তার সুরক্ষিত বা সেফ ডিপোজিট লকার পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক ও বর্তমান এসব কর্মকর্তার নামে রেজিস্ট্রার খাতায় কোনো লকার সুবিধা ছিল না।
রোববার লকারগুলোতে
অভিযান শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ও দুদক কর্মকর্তারা।
বাংলাদেশ
ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান
ও সাবেক ২৫ কর্মকর্তার কোনো লকার সুবিধা পাওয়া যায়নি।
এদিকে, অভিযোগের
ভিত্তিতে ভবিষ্যতে আদালতের নির্দেশ অনুযায়ী কর্মকর্তাদের লকার তল্লাশি করা হবে বলে
জানায় দুদক।
দুদক পরিচালক
কাজী সায়েমুজ্জমান বলেন, ‘দুদকের পক্ষ থেকে প্রশ্ন ছিল, প্রশ্ন আছে এখনও এই যে তারা
যে ভল্টে জিনিসপত্র রেখেছেন, এটা কি তারা প্রদর্শন করে রেখেছেন কিনা। আমরা দেখতে পেয়েছি
যে তারা কোনো কিছুই প্রদর্শন করে রাখেন নি। তাই এই ভল্টের ভেতরে কি আছে এটা কেউই জানে
না।’
এর আগে গত
২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদকের একই দল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর
এস কে সুরের সেফ ডিপোজিট তল্লাশি করে। সেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার
পায় দুদক।
/এসবি