ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ নভেম্বর ২০২৪ ০৮:৫৯



সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ১৮১৪ মামলা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ নভেম্বর ২০২৪ ০৮:৫৯

সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ১৮১৪ মামলা

ছবি: সংগূহীত

দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৫৯টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, সোমবার (১৮ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও মামলা করা হয়।

এর আগে, ডিএমপির পক্ষ থেকে বলা হয়, মেগাসিটি ঢাকার প্রায় ২ কোটি মানুষের জন্য ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজারের মতো। রাজধানীর ৩৩৯টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। ট্রাফিক অবস্থা স্বাভাবিক রাখতে সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

পুলিশের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ভঙ্গ, অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এসবি