ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ নভেম্বর ২০২৫ ০৫:৪০



বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশনের জাতীয় রেফারী ও প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ নভেম্বর ২০২৫ ০৫:৪০

বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশনের জাতীয় রেফারী ও প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সংগূহীত

বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিন ব্যাপী ‘জাতীয় রেফারী ও প্রশিক্ষক সম্মেলন’ ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৬০ জন রেফারী ও প্রশিক্ষক এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব রেকর্ডধারী সুপারহিউম্যান গ্র্যান্ডমাস্টার এম এ কে ইউরী বজ্রমুনি প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন ।

ব্যুত্থান খেলার আইন-কানুন পাঠ দানের পাশাপাশি ১০৮ বজ্রপ্রাণ ব্যায়াম এর উপরে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। ১লা নভেম্বর বিকেল পর্যন্ত ব্যুত্থান রুল বুক এর আলোকে সহ-প্রতিযোগিতার দর্শন ও হাতে কলমে পাঠ দান করা হয়।

এ সম্মেলনে জাতীয় ক্রীড়া কাউন্সিলের পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল এহসান ও মেজর জনারেল সাদেকুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রফেসর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।

জাতীয় ক্রীড়া কাউন্সিলের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন। এ সময় তিনি বলেন বলেন,  ব্যুত্থান আমাদের ঐতিহ্যের প্রতীক, এর চর্চার পরিধি বাড়িয়ে দেশ ব্যাপী অথিক সংখ্যক মানুষের শারীরিক ও মানসিক উৎকর্ষতার সুযোগ সৃষ্টি করা উচিৎ।

এছাড়া উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মেজর জেনারেল (অব.) কামরুজ্জামা সুনাগরিক গঠনে ব্যত্থানের অসাধারন ভুমিকার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, UNESCO-ICM, এর দাপ্তরিক প্ল্যাটফর্ম ব্যুত্থানকে শিক্ষামূলক ও সাংস্কৃতিক মূল্যবোধসম্পন্ন এক মার্শাল আর্ট হিসেবে উদ্ধৃত করেছে, যা বাংলাদেশী মার্শাল আর্ট ও ক্রীড়া হিসেবে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে গৌরবজনক স্বীকৃতি ও প্রশংসার প্রকাশ। ব্যুত্থান (Butthan) অর্থ ‘বৈশিষ্ট্যমণ্ডিত আত্মরক্ষা ও জাগরণ’। এটি একটি বাংলাদেশী মার্শাল আর্ট ও আত্মরক্ষা মুলক ক্রীড়া যা আত্মরক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নের উপর কেন্দ্রীভূত।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় । ২০১৩ সালে জাতীয় ক্রীড়া কাউন্সিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ব্যুত্থানকে একটি আত্মরক্ষামুলক ক্রীড়া হিসেবে অনুমোদন দেয়া হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন:

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8

ব্যুত্থান উইকিপেডিয়াঃ https://en.wikipedia.org/wiki/Butthan

/এসবি